নগরীতে ইয়াবাসহ আটক ৩ নগরীতে ইয়াবাসহ আটক ৩ - ajkerparibartan.com
নগরীতে ইয়াবাসহ আটক ৩

3:36 pm , October 4, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোডে অভিযান চালিয়ে আড়াই শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে এ অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ।আটককৃতরা হলো- একই এলাকার মো. মেহেদী হাসান (২১) এবং তার দুই সহযোগী একই এলাকার মো. আকাশ হাওলাদার (২২) ও মো. ইমন হাওলাদার (২১)। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT