জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের অবদান অনন্য -এমপি শাওন জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের অবদান অনন্য -এমপি শাওন - ajkerparibartan.com
জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের অবদান অনন্য -এমপি শাওন

3:29 pm , October 4, 2022

লালমোহন প্রতিনিধি ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের ভূমিকা অনন্য। দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা ও সাফল্য প্রদর্শনে বিশ্ব দরবারে বাংলাদেশ রোল মডেল দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে। শেখ হাসিনার নানামুখী উদ্যোগে বাংলাদেশ এখন দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহনের হাজি মো. নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপন ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শাওন আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন সমৃদ্ধশীল দেশে রূপান্তরিত হয়েছে। যার জন্য বাংলাদেশ এখন বিশ্ব দরবারে সমৃদ্ধশালী দেশ হিসেবে সম্মানের স্থান দখল করতে সক্ষম হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা আশীষ কুমার দাস প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT