নগরীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা নগরীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা - ajkerparibartan.com
নগরীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

3:28 pm , October 4, 2022

পরিবর্তন ডেস্ক ॥ জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ।বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মো. জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী।এছাড়া বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কন্যা শিশুরা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কন্যা শিশুদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT