3:27 pm , October 4, 2022
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির পূজা মন্ডপে গান গেয়ে দর্শনার্থীদের মাতালেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। সোমবার রাতে ঝালকাঠির আখড়া বাড়ী ও কালিবাড়ী মন্দির পরিদর্শনকালে ডিআইজি এসএম আক্তারুজ্জামান মন্ডপে আগত দর্শনার্থীদের আনন্দ ও উৎসাহ দেয়ার জন্য মিউজিকের তালে তালে গান পরিবেশন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, ডিআই-১ আমজাদ হোসেন (এএসপি), সদর থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান, অধ্যাপক ডা: অসীম সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়ের বাবু তরুণ কুমার কর্মকার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক অমরেশ রায় চৌধুরী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
ঝালকাঠি জেলা পূজা উদযাপন কমিটি ডিআইজি এসএম আক্তারুজ্জামানকে পুজা মন্ডপ পরিদর্শনকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের শারদীয় উৎসব দুর্গা পূজা চলাকালিন বরিশাল বিভাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
