সরকারের উন্নয়ন বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে -এমপি জ্যাকব সরকারের উন্নয়ন বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে -এমপি জ্যাকব - ajkerparibartan.com
সরকারের উন্নয়ন বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে -এমপি জ্যাকব

3:27 pm , October 4, 2022

চরফ্যাসন(ভোলা) প্রতিবেদক ॥ ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামাত জোট দেশ বিরোধী  ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। দেশে অস্থিতিশীল সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বিএনপিকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। আগামীর সম্ভাবনার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করলে দেশের জনগন এর সমুচিত জবাব দিবে। দেশকে অস্থিতিশীল কারীদের ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় সারা দেশে সরকারের উন্নয়ন বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। দেশের এসব উন্নয়নের ফলে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সারা দেশের উন্নয়নকে বিবেচনা করে দেশের মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখবে। এসময়ে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ,পৌর আওয়ামী রীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রসহ পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT