বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিএমপি কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিএমপি কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন - ajkerparibartan.com
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিএমপি কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন

3:18 pm , October 3, 2022

পরিবর্তন ডেস্ক ॥ বরিশালে পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার বরিশাল মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রোববার (০২ অক্টোবর) রাতে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা।এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার ও খান মুহাম্মদ আবু নাসের সহ বিএমপির অন্যান্য শীর্ষ কর্মকর্তাগন। পূজা মন্ডপ পরিদর্শন কালে তারা হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।পাশাপাশি পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদেরকে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ সর্তক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT