2:55 pm , October 3, 2022
মুলাদী প্রতিনিধি ॥ মুলাদী বন্দরের মামনি টেলিকমের তালা কেটে চুরি হয়েছে। জানাগেছে, মুলাদী বন্দরের বাদামতলা মসজিদ সংলগ্ন মামনি টেলিকমের মালিক শিপন প্রতিদিনের ন্যায় গত রবিবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে মুলাদী সদর ইউনিয়নের নিজের বাড়ী চলে যায়। সোমবার সকালে শিপনের দোকানের কর্মচারী দোকানের সামনে এসে দেখেন দোকানে অন্য একটি তালা লাগানো। তখন তিনি দোকান মালিক শিপনকে ফোন করে বিষয়টি জানালে শিপন এসে তালা ভেঙ্গে ফেলেন। দোকানে ঢুকে দেখেন ভেতরের মালামাল চুরি হয়েছে। দোকান মালিক শিপন জানান, তার দোকানে থাকা বিভিন্ন মডেলের প্রায় ২০লাখ টাকার মোবাইল সেট নিয়ে যায় চোরচক্র । এঘটনায় মুলাদী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সোমবার সকাল ৬টার দিকে একজন অপরিচিত লোক পিছনে ব্যাগ নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকে।
