উজিরপুর পূজাম-প পরিদর্শনে সাবেক এমপি তালুকদার ইউনুস উজিরপুর পূজাম-প পরিদর্শনে সাবেক এমপি তালুকদার ইউনুস - ajkerparibartan.com
উজিরপুর পূজাম-প পরিদর্শনে সাবেক এমপি তালুকদার ইউনুস

2:53 pm , October 3, 2022

খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে বদ্ধপরিকর। তাই শারদীয় দুর্গোৎসবে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সবাইকে সম্মিলিতভাবে শপথ নিতে হবে যে, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত ও প্রতিরোধের পাশাপাশি বাংলার মাটি থেকে নির্মূল করার। শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে গতকাল সোমবার  মহাঅষ্টমীতে উজিরপুর উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন পূজাম-প পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এ সময় সাথে ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য  অশোক কুমার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়াকোঠা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সহিদুল ইসলাম মৃধা, জেলা আইনজীবী সমিতি সদস্য বিপুল রায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT