3:37 pm , October 2, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ৫টি ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা হয়েছে শুক্রবার রাতে। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ স্বাক্ষরিত ওই কমিটি ঘোষনার পর নানা ধরণের অভিযোগ তুলছেন পদবঞ্চিতরা। বিশেষ করে নগরীর ১৪ ও ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক চলছে। ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক করা হয়েছে রফিকুল ইসলাম মঈনকে। একটি পক্ষের অভিযোগ রফিকুল ইসলাম মঈন নানা ধরণের অপরাধমূলক কাজের সাথে জড়িত। অপরদিকে ২৩ নং ওয়ার্ড বিএনপি গঠন নিয়েও বিস্তর অভিযোগ পাওয়া গেছে। ওয়ার্ডের সদস্য সচিব করা হয়েছে কামাল হাওলাদার নামে এক ব্যক্তিকে। যিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। তিনি কখনোই বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। যদিও কমিটি ঘোষনার পর আবার অজ্ঞাত কারণে স্থগিত করা হয়েছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেতাবেক টিম গঠনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। টিমের সদস্যরা যাচাই বাছাই করে ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের মাধ্যমেই ওয়ার্ড কমিটি গঠন করেছেন। এখানে বিতর্কের কোন সুযোগ নেই।
