বেসরকারী সংস্থার মাঝে চেক বিতরন বেসরকারী সংস্থার মাঝে চেক বিতরন - ajkerparibartan.com
বেসরকারী সংস্থার মাঝে চেক বিতরন

3:36 pm , October 2, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের ১১৬ টি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ১৭ লক্ষ ৮২ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। প্রতি বছরের ধারাবাহিকতায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর বরিশাল এর আয়োজনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মন্দীব ঘড়াই, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT