যুবলীগের চেয়ারম্যান পরশের রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া-মিলাদ যুবলীগের চেয়ারম্যান পরশের রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া-মিলাদ - ajkerparibartan.com
যুবলীগের চেয়ারম্যান পরশের রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া-মিলাদ

3:34 pm , October 2, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর নির্দেশনায় রবিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর বান্দরোডস্থ ভিআইপি কলোনি এলাকার পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বরিশাল মহানগর যুবলীগ এর আহবায়ক নিজামুল ইসলাম নিজাম বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বরিশাল যুবলীগ কে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে যে সকল অপশক্তি কাজ করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র সুযোগ্য উত্তরসূরি শেখ ফজলে শামস্ পরশ এর আশু আরোগ্য কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। দোয়া-মিলাদে বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু সহ বরিশাল জেলা মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর বরিশাল মহানগর শাখার সদস্য মারুফ আহমেদ জিয়া,সৈয়দ মেহেদী হাসান রুমান,মানিক হাওলাদার, শহিদুল রেজভী,মাইদুল ইসলাম শোহান,সাইফুল্লাহ খান লাবু,আবুল কালাম আজাদ সেন্টু উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT