3:42 pm , October 1, 2022
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ আগামী ১৭ অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনের ভোটার হলেন স্থানীয় সরকারের উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিরা। জেলার ৩ নম্বর ওয়ার্ড বাবুগঞ্জ উপজেলায়। এ উপজেলায় সদস্য পদে দুইজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছেন। তাদের মধ্যে “তালা প্রতীক” নিয়ে জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন পারভেজ এবং “হাতী প্রতীক” নিয়ে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন আকন মাঠে আছেন। এদিকে এ নির্বাচনকে ঘিয়ে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রধান দুই নেতা উপজেলা আ’লীগ সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার-উজ-জামান মিলন দু’জনে সরাসরি দুই প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবসহ একটি বড় অংশের জনপ্রতিনিধি ভোটাররা মাইনুল হোসেন পারভেজ এর পক্ষে অবস্থান নিয়েছেন। এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আসা প্রার্থী মো. মাইনুল হোসেন পারভেজ ইতিপূর্বে জেলা পরিষদের উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। তিনি উচ্চ শিক্ষিত,মার্জিত ব্যবহার এবং উপজেলায় বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে তাঁর রয়েছে নিবির সম্পর্ক যেটি কাজে লাগিয়ে এবারও বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে মাইনুল হোসেন পারভেজ। পক্ষান্তরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন আকন। তিনি আওয়ামীলীগ রাজনীতিতে পুরনো হলেও সাধারণের মাঝে বিচরণ নেই বললেই চলে। ইতিপূর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহন করলেও বিপুল ভোটের ব্যবধানে হেরে যান তিনি। এছাড়াও তাঁর ভাই মোয়াজ্জেম হোসেন বাদশা গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে রহমতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে (দোয়ারিকা-মানিককাঠী) জাহিদুল ইসলাম নয়ন এর কাছে বিপুল ভোটে হেরে যান। তবে এখানকার রাজনীতিতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন ও সাবেক আ’লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ কাজী ইমদাদুল হক দুলাল এদের দু’জনেরই রয়েছে আলাদা আলাদা জনপ্রিয়তা। ৬ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা অংশ নিয়ন্ত্রন করছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। তিনি ৬ টি ইউনিয়নের মধ্যে রহমতপুর ইউনিয়ন চেয়ারম্যান মৃধা মু. আক্তার উজ জামান মিলন, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমুর সাথে একাট্টা হয়েছেন। ভোটারদের একটা বড় অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানাগেছে। অপর পক্ষে কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম বেপারী ও চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন রাঢ়ী খালেদ হোসেন স্বপনের নিয়ন্ত্রেণে। তবে ইউনিয়নের একাধিক জনপ্রতিধি ভোটারের সাথে কথা বলে জানাগেছে, শিক্ষিত মার্জিত ও দক্ষ প্রার্থী হিসেবে মাইনুল হোসেন পারভেজ এর রয়েছে নিজস্ব গ্রহনযোগ্যতা যা কাজে লাগিয়ে তিনি বিজয়ী হতে পারবেন।
