শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত করেছেন -এমপি শাওন শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত করেছেন -এমপি শাওন - ajkerparibartan.com
শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত করেছেন -এমপি শাওন

3:10 pm , October 1, 2022

লালমোহন প্রতিবেদক ॥  ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই এখন দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে রয়েছে। শনিবার দুপুরে ভোলার লালমোহনে পূজা ম-পের নিরাপত্তা নিশ্চিত করতে পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এমপি শাওন আরও বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে প্রতিটি মন্দিরের নিরাপত্তায় প্রহরী হয়ে ভূমিকা রাখতে হবে। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমোহন শাখার সভাপতি মনোরঞ্জন চন্দ জয় হিন্দের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ  চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল  প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT