3:07 pm , October 1, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কের্টের আইনজীবী এডভোকেট আনিচুজ্জামান আনিচ বলেছেন ১৪ দলীয় জোট থেকে বেড়িয়ে যাওয়া বাংলাদেশ জাসদের সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত। আর রাতে ভোট নয়, দিনের আলোতে ভোটাররা যাতে তাদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষে বাংলাদেশ জাসদ কাজ করছে। দেশব্যাপী কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে ভোটাধিরার ফিরিয়ে দিয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করা হবে। গতকাল শনিবার ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বানারীপাড়ায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল সকাল ১১ টায় বানারীপাড়া কলেজ মোড় এলাকায় বাংলাদেশ জাসদের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাসদের সভাপতি শ্যামল মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী পূর্ব আলোচনা সভায় বক্তৃতা করেন বাংলাদেশ জাসদের বরিশাল মহানগরের সাধারন সম্পাদক মনোতোষ সিকদার, উপজেলা জাসদের সাধারন সম্পাদক টিপু সুলতান। আলোচনা সভা শেষে বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
