3:55 pm , September 30, 2022
বিশেষ প্রতিবেদক ॥ পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্নস্থানে তাফছিরুল কুরআন ওয়াজ মাহফিল, ইছালে ছওয়াব ওয়াজ মাহফিলসহ বিভিন্ন ধরণের এবাদত বন্দেগীর আয়োজন করা হয়েছে। ছারছিনা শরীফের পীর ছাহেব সহ দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগন এসব ওয়াজ মাহফিলে তাফসিরসহ ওয়াজ নসিহত করবেন। ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষ্যে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ বরিশাল মহানগর ও সদর কমিটির পক্ষ থেকে আগামী ৪ অক্টোবর মহানগরীর মুসিলম গোরস্থান রোডের আঞ্জুমান ই হেমায়েত ইসলাম-এর ঈদগাহ ময়দানে এক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এ মাহফিলে প্রধান মেহমান থাকবেন ছারছীনার পীর ছাহেব হজরত মাওলানা শাহ্ মোহম্মদ মোহেব্বুল্লাহ ছাহেব। এছাড়াও পীর ছাহেবের সফরসঙ্গী বিশিষ্ট ওলামায়ে কেরামগনও এ মাহফিলে ওয়াজ করবেন বলে জানা গেছে।
অপরদিকে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বরিশালের ঐতিহ্যবাহী চকবাজার জামে এবাদুল্লাহ মছজিদে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ৬ থেকে থেকে ৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বাদ আসর থেকে এশা বাদ এ মাহফিলে আলহাজ¦ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইউবী, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, আলহাজ্ব মাওলানা মুফতী হেদায়েত উল্লাহ আজাদী, আলহাজ্ব মুফতি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মুফতী মুহিব্বুল্লাহ আল-মুঈন ও আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী মনিরুজ্জামান নূরানী ছাহেব এখানে ওয়াজ করবেন বলে জানা গেছে।
এদিকে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে রাতভর এবাদত বন্দেগী অনুষ্ঠিত হবে। ১১ রবিউল আউয়াল দিবাগত সন্ধ্যায় মাগরিব নামাজের মধ্যে দিয়ে এ দরবার শরীফে ঈদ ই মিলাদুন্নবী (সাঃ)-এর কার্যক্রম শুরু হবে। মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ বাদে দুই রাকাত করে ৬ রাকাত নফল নামাজ ও দোয়া মোনাজাত শেষে ফাতেহা শরীফ পাঠান্তেÍ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির এবং ওয়াজ নসিহত সহ মোরাকাবাÑমোসাহেদা ছাড়াও শেষ রাতে রহমতে কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির অনুষ্ঠিত হবে। ফজরের নামাজ বাদ ফাতেহা শরীফ পাঠ এবং মোনাজাতের পরে খতম শরীফ আদায় করবেন উপস্থিত জাকেরান ও আশেকানবৃন্দ। এরপরে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওজা শরীফ জিয়ারতের নিয়তে পুনরায় ফাতেহা শরীফ পাঠান্তে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বরিশাল মহানগরীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্নস্থান থেকে বিশ^ জাকের মঞ্জিলে বাস কাফেলারও আয়োজন করা হয়েছে।
