কাঠালিয়া বাজারে অগ্নিকান্ডে পুড়েছে ৭ ব্যবসা প্রতিষ্ঠান কাঠালিয়া বাজারে অগ্নিকান্ডে পুড়েছে ৭ ব্যবসা প্রতিষ্ঠান - ajkerparibartan.com
কাঠালিয়া বাজারে অগ্নিকান্ডে পুড়েছে ৭ ব্যবসা প্রতিষ্ঠান

3:50 pm , September 30, 2022

কাঠালিয়া প্রতিবেদক ॥ কাঠালিয়া উপজেলার আমুয়া বাজারে আগুনে পুড়েছে ৭টি দোকান। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে এ অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাজারের নৈশ প্রহরীরা সিদ্দিকুর রহমানের রুটির দোকানে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার ও মাইকিং করে।  স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। মুহুর্তের মধ্যে আগুন আশ পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। কাঠালিয়া ও বরগুনা জেলার বামনা উপজেলার ফায়াস সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এর মধ্যে মোঃ রসুল হাওলাদারের মুদি মনোহরীর দোকান, সাবুর পোল্ট্রি ফিডের দোকান, ফোরকানের জুতার দোকান, আফজালের মুদির দোকান, শামসুর হোটেল ও আল আমিনের মুদি দোকান পুড়ে যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT