বরিশাল সদর উপজেলার দুই ইউনিয়ন ও বাকেরগঞ্জ পৌর শ্রমিক দলের কমিটি গঠন বরিশাল সদর উপজেলার দুই ইউনিয়ন ও বাকেরগঞ্জ পৌর শ্রমিক দলের কমিটি গঠন - ajkerparibartan.com
বরিশাল সদর উপজেলার দুই ইউনিয়ন ও বাকেরগঞ্জ পৌর শ্রমিক দলের কমিটি গঠন

3:49 pm , September 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল সদর উপজেলার দুটি ইউনিয়ন ও বাকেরগঞ্জ পৌর শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সদর রোড দলীয় কার্যালয়ে সভাপতি ও সম্পাদকসহ ৩১ সদস্য বিশিষ্ট দুই ইউনিয়ন এবং ৬১ সদস্য বিশিষ্ট বাকেরগঞ্জ পৌর শ্রমিক দলের কমিটির অনুমোদন দেয়া হয়। বরিশাল সদর উপজেলা শ্রমিক দলের আয়োজনে  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো. রফিকুল ইসলাম আকন। সাধারন সম্পাদক মো. বাবুল হাওলাদারের সঞ্চালনায় কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সহ- সাধারন সম্পাদক এমজি ফারুক। প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার, সহ-সভাপতি মোঃ নান্নু মিয়া, মোঃ শহিদ চৌধুরী, ইব্রাহিম মাসুম, তারেকুল ইসলাম তারেক ও সদর উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন তালুকদার।
সভায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে মিজানুর রহমান সোহরাবকে সভাপতি ও মোঃ সোহেল রানা সিকদারকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
এর পরপরই বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে রবিউল ইসলাম নয়নকে সভাপতি ও মোঃ সবুজ হাওলাদারকে সাধারন সম্পাদক করে  ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। অপরদিকে ১৪ বছর পর বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌর শ্রমিকদলের ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। এতে সভাপতি হয়েছেন  মোঃ আব্দুল খালেক  হাওলাদার সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT