আস্তাকাঠির বিশ্বাস বাড়ীতে বাদুরের মেলা আস্তাকাঠির বিশ্বাস বাড়ীতে বাদুরের মেলা - ajkerparibartan.com
আস্তাকাঠির বিশ্বাস বাড়ীতে বাদুরের মেলা

3:26 pm , September 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে আনুমানিক ৫ কিলোমিটার দূরের গ্রাম আস্তাকাঠি। সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের একটি গ্রাম আস্তাকাঠী। এই গ্রামে অবস্থিত বিশ্বাস বাড়ীর নাম পাল্টে দিচ্ছে বাদুর। বর্তমানে ‘বাদুর বাড়ি’ নামে পরিচিত পাচ্ছে বাড়ীটি। কারণ বাড়ির সামনের পুকুর পাড়ের গাছে নিজেদের আবাসস্থল গড়ে তুলেছে হাজার হাজার বাদুর। দিনভর বাদুরের কিচিমিচির শব্দে ভরে থাকে বাড়িটি। এ বাড়ীর প্রবীন বাসীন্দা সুধীর রঞ্জন বিশ্বাস জানান, একই ইউনিয়নের চন্ডীপুর গ্রামের তালুকদার বাড়ীতে এ বাদুরের বাস ছিলো। ওই বাড়ি থেকে এসে এখন তাদের বাড়ীর গাছে বাস করছে। সঠিক হিসেব বলতে না পারলেও আনুমানিক ১৫ বছর ধরে বাদুর বাড়ীর গাছে গাছে ঝুলে রয়েছে। বাদুর যে সকল গাছে ঝুলে থাকে সেই সকল গাছ মরে যাওয়ার উপক্রম হয়। গাছের তলা নোংরা করে ফেলে জানিয়ে প্রবীন ওই ব্যক্তি বলেন, বাদুর তাড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেন নি। তিনি আরো জানান, তবে লক্ষ্মী পূজার সময় এ বাদুর থাকে না। এর কারন তিনি বলতে পারেন না। বাড়ীর অপর প্রবীন ব্যক্তি নেপাল বিশ্বাস বলেন, ১৫ বছর নয়। আরো বেশি সময় ধরে বাদুর এখানে বাস করছে। এ বাদুর তাড়াবেন না বলে জানিয়েছেন তিনি। এ বাড়ির তরুন সচীন্দ্র বিশ্বাস বলেন, তার জন্মের পর থেকে বাদুর বাড়ির সামনের পুকুর পাড়ের গাছে দেখেন। দিনভর কিচিরমিচির শব্দ তাদের সহ্য হয়ে গেছে। কৃষি ইনষ্টিটিউটের ছাত্র সচীন্দ্র জানান, দিনভর বাড়ির পুকুরের পাড়ের ১০/১২ টি গাছে বাদুর ঝুলে থাকে। সন্ধ্যার পূর্ব সময় থেকে অজানার উদ্দেশ্যে উড়ে যায়। আবার ভোর রাতের দিকে ফিরে আসতে শুরু করে। বাড়ির অপর বাসীন্দা আইনের শিক্ষার্থী অভিজিৎ বিশ্বাস বলেন, গাছে ঝুলে থাকা এসব বাদুর শব্দ পেলে উড়াউড়ি শুরু করে। তাই বোঝা যায়, নিরিবিলি স্থান হওয়ায় এখানে এসে বাস করছে। তিনি জানান, তাদের গ্রামের দিকে ফলের গাছ রয়েছে। এছাড়াও কাছেই স্বরুপকাঠির পেয়ারা ও আমরা বাগান। তাই নিরাপদ দূরত্ব হিসেবে তাদের বাড়িতে বাদুর আস্তানা করেছে। এসব বাদুরের কোনো বাসা নেই। পুকুর পাড়ের রেইন্ট্রি, চাম্বল ও মেহগিনির ডালে ঝুলে থাকে। প্রাকৃতিক দুর্যোগে দুয়েকটি বাদুর মরে নিচে পড়লেও স¦াভাবিকভাবে মৃত্যুর পর একটি বাদুরও নিচে পড়তে তারা কখনো দেখেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT