সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - ajkerparibartan.com
সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

3:25 pm , September 29, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী পৌর এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ আলী আশরাফ (৬০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা। আশরাফ মীর্জাগঞ্জ উপজেলার আন্দুয়া এলাকার মৃত ইমান আলী নেগাবানের ছেলে।
মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের হেতালিয়া বাধঘাট সেঁতারা ক্লিনিক রোডে অভিযান করা হয়। ওই এলাকার আবদুল মান্নান দারোগার ( অব.) বাড়ীর সামনে থেকে ৪ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ আশরাফ আলী নেগাবানকে আটক করা হয়। কিন্তু পালিয়ে যায় পটুয়াখালী পৌর এলাকার চরপাড়া, স্বনির্ভর রোড এলাকার শাহ আলম মাতব্বরের ছেলের সোহেল। এ ঘটনায় দুই জনকে আসামী করে মামলা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT