3:24 pm , September 29, 2022
খবর বিজ্ঞপ্তি ॥ বুধবার সকালে বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে মেট্রো আরটিসি ও মেট্রো সড়ক নিরাপত্তা কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার)। এ সময় বিএমপি কমিশনার বরিশাল মেট্রোপলিটন এলাকায় সড়ক পথে শৃঙ্খলা রক্ষা, বিধি মোতাবেক রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন প্রদান এবং ফিটনেসহীন যানচলাচল ও চাঁদাবাজি বন্ধ সহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), বিএমপি’র শীর্ষ কর্মকর্তা বৃন্দ, বরিশাল আঞ্চলিক পরিবহন কমিটি ও বরিশাল বিআরটিএ কর্তৃপক্ষের প্রতিনিধিগণ।
