3:14 pm , September 29, 2022
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের চতুর্থ ধাপের ৩৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘরের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা পুরাতন ফেরীঘাট সংলগ্ন এলাকায় ৩৪টি গৃহহীনদের ঘর নির্মান কাজের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা। এ সময় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিটি ঘরের জন্য ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার টাকা।
