লালমোহনে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু লালমোহনে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু - ajkerparibartan.com
লালমোহনে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

3:10 pm , September 29, 2022

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে সাপের কামড়ে মো. তোফায়েল আহমেদ তুহিন (২৩) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের চর লেঙ্গুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তুহিন ওই এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে ও ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা যায়, ঘটনার দিন দুপুরে নিজ বাড়ির পিছনে বাগানের সুপারি দেখতে যায় তুহিন। এসময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে তুহিনের চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় তুহিনকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর ভোলা নেয়ার পথে মারা যায় সে। এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এমন কোনো সংবাদ এখনও আমাদের কাছে আসেনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT