3:08 pm , September 29, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মুজিবুর রহমান নান্টু। প্রধান বক্তা ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুল। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন নান্নু। সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না, মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান, জেলা বিএনপির সদস্য মো. মিজান মিয়া, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম রাঢ়ি প্রমুখ।
