ধান খাওয়ার অপরাধে ছাগল বিক্রি করে দিলেন জমির মালিক ধান খাওয়ার অপরাধে ছাগল বিক্রি করে দিলেন জমির মালিক - ajkerparibartan.com
ধান খাওয়ার অপরাধে ছাগল বিক্রি করে দিলেন জমির মালিক

3:49 pm , September 28, 2022

আমতলী প্রতিবেদক ॥ আমতলীতে আঠাগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের (অব:) সেনাবাহিনীর এক সদস্যের  দুটি ছাগল গোপনে  বিক্রি করে দেয়ার  অভিযোগ পাওয়া গেছে চাউলা গ্রামের  মো. ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে ।  চাউলা গ্রামের ওই সেনা সদস্যের নাম মো. আজগর আলী। তিনি জানান,এক?ই গ্রামের  মো. ইব্রাহিম  মিয়া রাস্তা থেকে দুটি ছাগল  ধরে নিয়ে বিক্রি করে দেয়।  ইব্রাহিম মিয়ার দাবী ছাগলে ধান ক্ষেত নষ্ট করায় তিনি বিক্রি করেছেন। এ ব্যাপারে গাজীপুর পুলিশ ফাড়ির  এসআই মো. আব্দুল হক  বলেন, সেনা সদস্যের  অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত চলছে । তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।  ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন বলেন, ঘটনাটি সালিশ ব্যবস্থার মাধ্যমে সমাধান করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT