সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধের ষড়যন্ত্র ও বেতন স্কেল চালু করার দাবীতে বিক্ষোভ সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধের ষড়যন্ত্র ও বেতন স্কেল চালু করার দাবীতে বিক্ষোভ - ajkerparibartan.com
সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধের ষড়যন্ত্র ও বেতন স্কেল চালু করার দাবীতে বিক্ষোভ

3:40 pm , September 28, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও ২০১৮ সালের বেতনস্কেল এবং ৮ ঘন্টা কর্মঘণ্টা চালু করার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। বুধবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ বেল্লাল গাজী। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা শাখার সহ-সভাপতি দুলাল মল্লিক, টেক্সটাইল শ্রমিক খুকুমণি, সাকিব, মাসুম গাজী প্রমুখ।
বক্তারা বলেন, টেক্সটাইল শ্রমিকদের জন্য ২০১৮ সালে যে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল তা এখনো পর্যন্ত সোনারগাঁও টেক্সটাইলে বাস্তবায়ন হয়নি। বেতন স্কেলের তোয়াক্কা না করে একদিকে নামমাত্র বেতনে শ্রমিকদের ১২ ঘন্টা বাধ্যতামূলক কাজ করতে হচ্ছে, আরেকদিকে শ্রমিকরা ইউনিয়ন করতে চায় বলে মালিকপক্ষ শ্রমিকদের উপর অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT