সাগরে ভান্ডারিয়ার জেলে বাদল মাঝির জালে ধরা পড়েছে সোনা ভোল মাছ সাগরে ভান্ডারিয়ার জেলে বাদল মাঝির জালে ধরা পড়েছে সোনা ভোল মাছ - ajkerparibartan.com
সাগরে ভান্ডারিয়ার জেলে বাদল মাঝির জালে ধরা পড়েছে সোনা ভোল মাছ

3:17 pm , September 27, 2022

মোঃ তরিকুল ইসলাম, ভা-ারিয়া ॥ ভা-ারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের উত্তর জুনিয়া গ্রামের জেলে বাদল মাঝি গত এক সপ্তাহ আগে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে যায়। সোমবার দুপরে গভীর সমুদ্রে জাল ফেলে অপেক্ষা করছিলেন মাছের। কিছু পরে জাল তুলে দেখেন তার জালে দুষ্প্রাপ্য সোনার চেয়েও দামী সোনা ভোল মাছ আটকা পড়েছে। যার বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। সরজমিন ভা-ারিয়ার চরখালী ফেরিঘাটে ওই মাছের ট্রলারে গেলে ট্রলার মালিক বাদল মাঝি বলেন, মাছটি ৩২ কেজি ৭ শত গ্রাম ওজন হয়েছে। তিনি মাছটি নিয়ে পিরোজপুরের পাড়ের হাটের মৎস আড়তে রয়েছেন। তিনি মাছটির দাম তিন কোটি টাকা চাইবেন বলে জানিয়েছেন। তবে পাড়ের হাট মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা জোমাদ্দার বলেন এই মুহূর্তে এর দাম কত আমরা বলতে পারবো না। বাদল মাঝির পারিবারিক সূত্রে জানা গেছে দীর্ঘ দিন থেকে বঙ্গোপ সাগরে মাছ ধরতে গিয়ে ধার- দেনায় জরজরিত।
এদিকে তথ্যানুসন্ধানে জানগেছে ভোল মাছ হলো এক প্রকার ওষধী মাছ। এই মাছ একদিকে যেমন খেতে খুবই সুস্বাদু। তেমনি এই মাছের রয়েছে নানা ওষধী গুণ। ভোল মাছের পুরো শরীরই ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। ভোল মাছের বায়ু পটকা থেকে কিডনি রোগ নিরাময়ের ঔষধ তৈরী করা হয়। এই ঔষধ দিয়ে কিডনী রোগীদের কিডনির কার্যকরীতা বজায় রাখা হয়। কিডনির পাথর নিরসনে ব্যবহৃত হয় ভোল মাছের পটকায় থাকা রস। ভোল মাছের হৃদয় মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভোল মাছের হৃদয়ে রয়েছে এন্টি অক্সিডেন্ট সহ নানাবিধ পুষ্টি উপাদান। এটি রোগাক্রান্ত ব্যক্তির জন্য পুষ্টিকর খাবার হিসেবে বিবেচিত বিশ্বব্যাপী। তাই এ মাছের হৃদয়কে সোনার হৃদয়ও বলা হয়। ভোল মাছের শরীর নানা পুষ্টি উপাদান ও খনিজ পদার্থে ভরপুর। এমনকি এই মাছের মল থেকেও ঔষধ তৈরি হয়। এই মাছের শরীর থেকেই এমন বিশেষ ধরনের সুতো তৈরি হয় যা দিয়ে মানবদেহে সেলাই করলে ঘা শুকানোর পর সুতো শরীরের সাথেই মিশে যায়। এই ভোল মাছ থেকে খুব দামি মদও তৈরি করা হয়। সর্বোপরি ওষুধ তৈরিতেই এই মাছ সবথেকে বেশি ব্যবহৃত হয়। তাই বিশ্বের নামী দামী ওষুধ কোম্পানির কাছে এই মাছের রয়েছে বিশেষ চাহিদা। কিন্ত এই মাছ সমুদ্রে খুব সহজে পাওয়া যায় না। বলা চলে, এটি একটি দুর্লভ মাছ। সে কারনে এই মাছের দামও বেশি। তাই একবার কোনো জেলের জালে এই মাছ আটকা পড়লে সেই জেলের ভাগ্য খুলে যায়। স্ত্রী ভোল মাছের চেয়ে পুরুষ ভোল মাছের দাম আরো বেশি হয়। ভোল মাছ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলোর মানুষের কাছে অনেক পছন্দনীয় খাবার। বাংলাদেশের বঙ্গোপসাগরে এই ভোল মাছ মাঝে মধ্যে হঠাৎ করেই অনেক সময় জেলেদের জালে আটকে পড়ে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT