3:15 pm , September 27, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ দুর্গা পূজা উপলক্ষ্যে আজ সদর উপজেলার বিভিন্ন মন্দিরের মাঝে অনুদান বিতরণ করবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। মঙ্গলবার বরিশালে এসে পৌঁছেছেন তিনি। বুধবার সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলা মিলনায়তনে অর্থ বিতরণ করা হবে। এরপর বেলা ১২ টায় বরিশাল শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর বিকেল ৪ টায় ৪ নম্বর ওয়ার্ডের উত্তর উলানঘুনি জামে মসজিদে ও বিকেল ৫টায় ২৯ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ি জামে মসজিদে অনুদান প্রদান করবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বরিশাল শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর সকাল সাড়ে ১১ টায় ধোপাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ধোপাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করবেন। বিকেলে ঢাকার উদ্দেশ্যে বিমান যোগে যাত্রা করবেন প্রতিমন্ত্রী।
