টুঙ্গিপাড়ার হাসু টুঙ্গিপাড়ার হাসু - ajkerparibartan.com
টুঙ্গিপাড়ার হাসু

2:57 pm , September 27, 2022

কাজী মকবুল হোসেন

টুঙ্গিপাড়ার শেখ বংশের হাসু বাবার আদর পায়নি তেমন আর
স্বাধিকারের জন্য কারাগারে যেতে হলো মুজিবকে বারবার।
কারা গেটে হাসু যেতো দেখতে বাবার মুখ
চোখের জল পড়তে পড়তে ভিজতো সারা বুক।
একাত্তরে হাসুর বাবার স্বাধীনতার ডাক
মুক্ত স্বদেশ পেতে নামে বাঙালি ঝাঁক ঝাঁক।
পাক-হানাদার চালালো দেশে নির্যাতন আর গুলি
নির্বিচারে বুলেটে গেল লাখো মানুষের খুলি।
অনেক রক্তের বিনিময়ে বাঙালির হলো জয়
স্বাধীন স্বদেশ গড়তে নয়া শপথ সবাই লয়।
কারামুক্ত হয়ে মুজিব ফিরেন স্বাধীন বাংলায়
ধ্বংস স্তূপ দেশ গড়তে অবিরাম কাজ চালায়।
পঁচাত্তরে মীরজাফররা করলো খতম শেখ পরিবার
কেউ ছিল না দেশে তখন নতুন করে হাল ধরবার।
বিদেশ থাকায় পাইনি দেখতে হাসু কারো লাশ
দেশে ফিরে স্বাধীনচেতা মানুষকে করে এক পাশ।
স্বাধীন দেশে স্বজনহারা হাসুর ভেতর হাজারো স্মৃতি
দেড় যুগ পর রাষ্ট্র পরিচালনায় অপশক্তির হলো ইতি।
যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চালানো দিনরাত
পাকিস্তানি প্রেতাত্মাদের কর্মকান্ড করছে সব মাত।
সেই হাসু-ই ‘শেখ হাসিনা’ বাবার আদর্শে চলছে
দেশের জন্য করতে কাজ মানছে না কে-কী বলছে।
সোনার বাংলায় চলছে আজ উন্নয়নের বন্যা
উন্নয়নশীল দেশ বিনির্মাণে করছে মুজিব কন্যা।
উন্নয়নে ‘রোল মডেল’ বাংলাদেশ বিশ্বময়ী জয়গান।
‘মানবতার মা’ উপাধিতে সেই হাসু আনলো বয়ে সম্মান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT