ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টাকারী জাহিদ গ্রেপ্তার ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টাকারী জাহিদ গ্রেপ্তার - ajkerparibartan.com
ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টাকারী জাহিদ গ্রেপ্তার

3:36 pm , September 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ আদালত চত্বরে পার্কিং করে রাখা মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা রেখে ফাঁসাতে গিয়ে আটক হয়েছে মাদক বিক্রেতা জাহিদ মীর (৩০)। সে উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর সংলগ্ন মুন্ডুপাশা গ্রামের আব্দুল হাই মীরের ছেলে। এ ঘটনায় রবিবার দিবাগত রাতে নগরীর কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সগীর হোসেন জানান, জাহিদ মীর একই এলাকার বাসীন্দা রফিকুল ইসলামের আদালত চত্বরে থাকা মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা রেখে ফাঁসানোর চেষ্টা করে। এরপর বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলামের সহায়তায় পুলিশকে খবর দেয়া হয়। নাজির কামরুলের দেয়া খবরে পুলিশ এসে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ইয়াবা উদ্ধার করে। এরপর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসে বিষয়টি সন্দেহজনক হওয়ায় তদন্ত শুরু করে।  একপর্যায়ে রহস্যের জট খুলে যাওয়ায় জাহিদ মীরকে আসামি করে রাতেই থানায় মামলা দায়ের করা হয়। মাদক বিক্রেতা জাহিদকে গ্রেফতারের জন্য রাতেই তার গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে তাকে না পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে রবিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT