বরিশাল বিভাগের ১০ যুগ্ম জেলা ও দায়রা জজের পদোন্নতিজনিত বদলী বরিশাল বিভাগের ১০ যুগ্ম জেলা ও দায়রা জজের পদোন্নতিজনিত বদলী - ajkerparibartan.com
বরিশাল বিভাগের ১০ যুগ্ম জেলা ও দায়রা জজের পদোন্নতিজনিত বদলী

3:33 pm , September 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ। একই সাথে তাদের অন্যত্র বদলী করা হয়েছে। গত রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
পদোন্নতি প্রাপ্ত বিচারকরা হলেন : বরিশাল আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মোস্তাফিজুর রহমান,পিরোজপুর ল্যান্ড ট্রাইব্যুনালের বিচারক আবদুল মতিন,বরিশাল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সরকার কবির উদ্দিন, পটুয়াখালীর যুগ্ম জেলা ও দায়রা জজ আবুল বাশার মিঞা, শামীমা আক্তার,সৈয়দা আমিনা ফারহিন,বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, ভোলার যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়া,পটুয়াখালীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আল আমীন এবং বরিশাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ইসরাত জাহান।
এদের মধ্যে বরিশাল আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মোস্তাফিজুর রহমান কে নাটোর,পিরোজপুর ল্যান্ড ট্রাইব্যুনালের বিচারক আবদুল মতিন কে ঝিনাইদহ,বরিশাল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সরকার কবির উদ্দিন কে গাইবান্ধা, পটুয়াখালীর যুগ্ম জেলা ও দায়রা জজ আবুল বাশার মিঞা কে সিরাজগঞ্জ, শামীমা আক্তার কে মানিকগঞ্জ, ,সৈয়দা আমিনা ফারহিন কে লক্ষ্মিপুর, বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ কে সাতক্ষীরা, ভোলার যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়া কে ঝিনাইদহ,পটুয়াখালীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আল আমীন কে বগুড়া এবং বরিশাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ইসরাত জাহান কে আইন ও বিচার বিভাগে বদলী করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের যুগ্ম জেলা ও দায়রা জজ পদ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো। এই বিচারককে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-এর অফিস প্রধানের মনোনীত বিচারকের কাছে আগামী ২৮ সেপ্টেম্বর বা প্রশিক্ষণ/ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগদান করতে বলা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT