বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীরসহ ৫ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীরসহ ৫ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত - ajkerparibartan.com
বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীরসহ ৫ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

3:29 pm , September 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেনসহ সাধারন সদস্য পদে ৩ ও সংরক্ষিত সদস্য পদে ২ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে বরিশাল সার্কিট হাউসের সভা কক্ষে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা দেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান। এছাড়াও একই দিন প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাধারণ সদস্যের ৭টি পদের ২৪ প্রার্থী এবং সংরক্ষিত সদস্য দুই পদের ৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত দুই জন হলেন-১ নং আসনের (বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল সিটি করপোরেশন ও সদর উপজেলা) আইরিন রেজা ও ৪ নং আসনের (আগৈলঝাড়া, গেীরনদী ও উজিরপুর উপজেলা) মুক্তি রানী দাস। সাধারন সদস্যের তিন পদের নির্বাচিতরা হলেন ৮ নং আসনের পিয়ারা বেগম, ৯ আসনের এইচএম হারুন অর রশিদ ও ১০ নং আসনের অশোক কুমার হাওলাদার। ভোট হবে সংরক্ষিত আসনের ২ ও ৩ এবং সাধারন ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নং আসনে।
নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করে এর সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দেবেন বলে জানান। তিনি সংবাদিকদের বলেন, যেখানে জেলা পরিষদের কাজ কি তা আজো সাধারন মানুষ জানে না। তাদেরকে কাজের পরিধিও জানানো হবে। সেবাদান প্রতিষ্ঠানটিকে কোনভাবেই দুর্নীতির আখড়ায় পরিণত করতে দেবো না বলে অঙ্গীকার ব্যক্ত করেন সংবাদ কর্মীদের কাছে নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড.একেএম জাহাঙ্গীর।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দীন হায়দার প্রতিদ্বন্দ্বিতাকারী সাধারন ও সংরক্ষিত সদস্য প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কোনভাবে নির্বাচনী আইন ভঙ্গ করা যাবে না। এ জন্য তিনি সংবাদ কর্মীদের সহযোগিতা চেয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT