নগরীতে প্রতিপক্ষের হামলায় আহত ২ নগরীতে প্রতিপক্ষের হামলায় আহত ২ - ajkerparibartan.com
নগরীতে প্রতিপক্ষের হামলায় আহত ২

3:29 pm , September 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা বাড়ির মালিক ও ভাড়াটিয়ার শিশুসন্তানকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। রবিবার রাত সাড়ে ১২ টার দিকে ২২ নং ওয়ার্ড সিএন্ড বি কাজীপাড়া এলাকার নিজ বাড়ির সামনে রাস্তায় এঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার বাসিন্দা মৃত আইয়ুব আলী খানের ছেলে বাড়ির মালিক আলতাফ হোসেন (৬০) ও ভাড়াটিয়া আসলাম মিয়ার শিশু সন্তান ফাতেমা (৮)। আহতরা জানান, একই এলাকার বাসিন্দা মৃত মালেক খন্দকার এর ছেলে আল আমিন গং দের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার দিন দুপুর ২ টায় শিশু ফাতেমা কে সামান্য বিষয় নিয়ে প্রতিপক্ষরা মারধর করে। বিষয়টি নিয়ে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধান করলেও তারই রেশ ধরে ঘটনার সময় হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আল আমিন, মাইনুল, রাহাত, রুহুল, মামুনসহ অজ্ঞাত ৩/৪ সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় দেশীও অস্ত্রের আঘাতে আহত আলতাফ হোসেনের সারা শরীরে নীলা ফুলা জখম হয়। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT