3:24 pm , September 26, 2022
স্বরুপকাঠী প্রতিবেদক ॥ স্বরুপকাঠীতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের সমন্বয়ে উজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের ওই সভায় ভার্চুয়ালে যোগ দিয়ে বক্তৃতা করেন মৎস্য প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। তিনি বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টির লক্ষ্যে কাজ করেছেন। ধর্মীয়ভাবে মানুষকে আলাদা করা যাবেনা। তার কন্যা জননেত্রী শেখ হাসিনাও সকল ধর্মের মানুষের সমধিকার নিয়ে কাজ করেন। সব ধর্মের, সব গোত্রের মানুষের মাঝে সম্প্রীতি রক্ষা করে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথ ধরে আমরা বাংলাদেশের উন্নয়ন করব ইনশাল্লাহ। ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির, নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন পিপিএম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, ওসি আবীর মোহাম্মদ হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী সাইফুদ্দিন তৈমুর, পূজা পরিষদের সম্পাদক ডা. সৌরভ সূতার, সোহাগদল ইউপির চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রব সিকদার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আজম অহিদুল আলম প্রমুখ।
