গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের বরিশাল জেলা তথ্য অফিস পরিদর্শন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের বরিশাল জেলা তথ্য অফিস পরিদর্শন - ajkerparibartan.com
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের বরিশাল জেলা তথ্য অফিস পরিদর্শন

3:54 pm , September 25, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল জেলা তথ্য অফিস পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। রোববার সকালে পরিদর্শন শেষে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচার আরো বেগবান করতে হবে। দপ্তরের সেবার মান বৃদ্ধিসহ সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মতবিনিময় শেষে মহাপরিচালক বরিশাল জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণের প্রকল্প স্থান পরিদর্শন করেন। পরে তিনি বরিশাল জেলা তথ্য অফিস আয়োজিত গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িকতা, মাদকের বিরুদ্ধে প্রচার কার্যক্রম, মনিটরিং ও জেলা ব্র্যান্ডিং-এর আওতায় বরিশালের দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও বরগুনা জেলা তথ্য অফিসের আয়োজনে ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বরগুনা মাইঠা মাধ্যমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে যোগ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT