3:44 pm , September 25, 2022
কোটি টাকার ক্ষয়ক্ষতি
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়াও আরো কমপক্ষে ৩ টি দোকান ও দোকানের মালামাল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে অগ্নিকান্ড প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। রবিবার ভোর ৫ টার ৩০ মিনিটের দিকে উপজেলার বাবুগঞ্জ বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাবুগঞ্জ বাবুগঞ্জ বন্দর ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানাগেছে, বাজারের পশ্চিম প্রান্তে কোন এক দোকান থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট-সার্কিট এর কারণে আগুনের উৎপত্তি হতে পারে বলে ধারণা করছেন পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বাবুগঞ্জ থানার অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা মো. আলাউদ্দিন আহমেদ। আগুনে আব্দুল কাদের মৃধার হিযবুল্লাহ্ টেইলার্স এ্যান্ড ক্লথ স্টোর্স, কাইউম হোসেন শরীফ এর শরীফ টেলিকম এ্যান্ড মোবাইল সার্ভিসিং, লিটু খান এর বসত ঘর, তাঁদের ভাড়াটিয়া সঞ্জীব দাস এর ঘরের আসবাসপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়াও আবুল হোসেন’র বেডিং স্টোর, সাইদুল ইসলাম মৃধার আইসক্রিম এর গোডাউন, লিটন হাওলাদার এর চালের দোকানে আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আব্দুল কাদের মৃধাকে ৪০ হাজার, কাইউম হোসেন শরীফকে ২৫ হাজর, সাইদুল ইসলাম মৃধাকে ১৫ হাজার , লিটু খানকে ৫ হাজার, সঞ্জীব দাসকে ৫ হাজার, আবুল হোসেনকে ৫ হাজার, লিটন হাওলাদারকে ৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এদিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, মোঃ মোস্তফা কামাল চিশতি, মহানগর জামায়েত এর আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
