3:47 pm , September 24, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ তথ্য অধিকার আইন নিয়ে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক কার্যালয়ে দিনব্যাপি কর্মশালা হয়েছে। শনিবার সকাল ১০ টায় এ কর্মশালা শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। স্বচ্ছতা ও জবাবদিহিতা শক্তিশালী করার লক্ষ্যে তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং বাউবির শিক্ষার্থী ও সুবিধাভোগীদের তথ্য প্রদান ব্যবস্থাপনা জোরদার করনের উদ্দেশ্যে “তথ্য অধিকার আইন: স্থানিক প্রাসঙ্গিকতা” শীর্ষক দিনব্যাপি কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাউবির তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. মো আজিজুল হক এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো: নজরুল হোসেন, দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। রিসোর্স পার্সন ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার ও জেলার সহকারী তথ্য অফিসার লেলিন বালা। আরো বক্তব্য রাখেন তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও সদস্য সচিব এবং তথ্য অধিকার ও বাস্তবায়ন কমিটির কো-অর্ডিনেটর আ.ফ.ম মেজবাহ উদ্দিন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল হায়দার, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্বাস উদ্দিন খান, বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফরোজা বেগম। কর্মশালায় বাউবির কর্মকর্তাগন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বরিশাল বিভাগের বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ অংশগ্রহন করেন।
