প্রতারণার মাধ্যমে জমি ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারণার মাধ্যমে জমি ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ - ajkerparibartan.com
প্রতারণার মাধ্যমে জমি ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

3:40 pm , September 24, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতারণার মাধ্যমে জমি ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বাসিন্দা শাহীন সরদার ও তার পরিবার। সংবাদ সম্মলনের লিখিত বক্তব্যে শাহীন সরদার বলেন, আমাদের বাড়ির জমি পরিমাপ করতে গিয়ে তিনি ও তার চাচাতো ভাইরা প্রতারণার শিকার হয়েছেন। তার চাচাতো ভাইয়ের বাড়ীতে ৪৫ শতাংশ জমি রয়েছে। ২০২০ সালের প্রথম দিকে ওই জমি পরিমাপ করা হয়। এ সময় একই এলাকার মৃত আবদুর রহিম খানের ছেলে শাহীন খান ফোন করে জানায় ‘তাদের বাপ-দাদাদের নামে বিপুল পরিমান জমি রয়েছে। শাহীনের কাছে জমির কাগজ ও দলিল রয়েছে জানিয়ে ওই জমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার প্রস্তাব দেন। ঘটনা জানার পর মুন্সি মো. এছহাক আমিনের মাধ্যমে জমি ভাগ করা নিয়ে সালিশ করার প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবের উপর ভিত্তি করে ওই ৭ একর জমি ভোগ দখলকারীদের ডেকে সালিশী করে। বৈঠকে দলিল, ডিগ্রি, পরচা তাদের হয়ে দাখিল করে প্রতারক শাহীন খান।
কাগজপত্র দেখে সালিশদারদের সন্দেহ হলে তারা বরিশাল জেলা সাব রেজিষ্ট্রার অফিসে এসে কাগজপত্র যাচাই বাছাই করে। সেখানে শাহীন খানও যায়। কিন্তু সেখান থেকে শাহীন খান পালিয়ে যায়। আর জেলা সাব রেজিষ্ট্রার অফিসে দাখিলকৃত জমির কাগজপত্র সবই ভুয়া প্রমান হয়। যার ভুয়া দলিলের নম্বর, ৯৩২৩, তারিখ. ৪/০২/২০২১, দেওয়ানি মোকাদ্দমা নং ৫৪৫/৫৭। ও এস এ খতিয়ান নং ৮/২৩২/২২৬/১৮০/২৩০/২০১/২০২।
এ ঘটার জানার পর প্রকৃত জমির মালিক সিরাজুল ইসলাম পক্ষ বাদী হয়ে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১০ জনের নামে মামলা করে। মামলায় ১০ জনের মধ্যে প্রতারক শাহীন খানসহ ৫ জনকে অব্যাহতি প্রদান করে। আগামী ২৭ সেপ্টেম্বর মামলার রায়ের দিন ধার্য্য রয়েছে।
তিনি বলেন,আমরা শাহীন খানের প্রতারণার শিকার হয়েছি। জমি পাইয়ে দেওয়ার কথা বলে শাহীন খান তাদের কাছ থেকে তার স্ত্রী শাহানুর বেগম এর নামে ১০ শতাংশ জমি নিয়ে নেয়। যার জমির মুল্য ৬ লক্ষ টাকা। তাছাড়া জমির কথা বলে বিভিন্ন সময় আরো ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
শাহীন খান প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছে। এখন জমি, লক্ষ লক্ষ টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছি।
তাদের দাবি অপরাধ করেছে শাহীন খান আর তার ফল ভোগ করছেন তারা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
তবে অভিযোগের বিষয়ে শাহীন খান বলেন, তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা। ওরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আমি এ সম্পর্কে কিছুই জানি না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শাহীন সরদারের চাচী হনুফা বেগম, ফুফাত ভাই নূর ইসলাম সরদার, শামসু সরদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT