3:24 pm , September 23, 2022
খবর বিজ্ঞপ্তির ॥ বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আয়োজনে আজ বরিশাল আঞ্চলিক কার্যালয়ে তথ্য অধিকার আইন : স্থানিক প্রাসঙ্গিকতা শীর্ষক দিনব্যাপি কর্মশালা হবে। কর্মশালায় প্রধান অতিথি থাকবেন বাউবি’র তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন (পিএইচডি)। মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বাউবির স্বচ্ছতা ও জবাদিহিতা শক্তিশালী করার লক্ষ্যে তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং শিক্ষার্থী ও সুবিধাভোগীদের তথ্য প্রদান ব্যবস্থা জোরদারের উদ্দেশ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের বরিশালের পরিচালক ড. মো: আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো: নজরুল হোসেন, দৈনিক আজকের পরিবর্তন প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ, জেলা তথ্য কর্মকর্তা জাকির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার প্রমূখ।
