2:53 pm , September 23, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর গড়িয়ারপাড় এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার পরিচালিত অভিযানে আটক মাদক বিক্রেতা হলো শরিফুল ইসলাম হাওলাদার (২৭)। সে বানারীপাড়ার বাকপুর কেরাতিয়া মাদ্রাসা এলাকার মৃত সিরাজুল ইসলাম হাওলাদারের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশের একটি দল গড়িয়ারপাড় সুমনের চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। এ সময় ওই এলাকা অতিক্রমকালে শরিফুলকে আটক করে পুলিশ। পরে তল্লাশী করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
