3:45 pm , September 22, 2022
গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলা থেকে ৬ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করেছে র্যাব-৮। বুধবার বিকেলে এ অভিযান চালানো হয় বলে র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
আটক নয়ন সাহা (২৬) গৌরনদী পৌরসভার ৬ নং ওয়ার্ড উত্তর বিজয়পুর এলাকার যাদব সাহার ছেলে।
মেজর জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল বিকেল সাড়ে চারটার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় বাসষ্ট্যান্ড সংলগ্ন ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারের সামনে নয়নকে আটক করে। পরে তার কাছ থেকে ভারতীয় তৈরি রয়েল ষ্ট্যাগ ব্যান্ডের ৬ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি মো. আব্দুল মতিন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেছে। রাতে নয়নকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
