3:45 pm , September 22, 2022
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥ ঝালকাঠির বাস শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পূবের্র ন্যায় নিয়মিত বাস চলাচল শুরু হয়েছে। শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আবুল হোসেন আদু বলেন, “ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমানের মধ্যস্থতায় বাস শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করা হয়। জানা যায়, পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বে বুধবার দুপুর ১২টা থেকে বন্ধ করে দেয়া হয়েছিল ঝালকাঠি-বরিশাল রুটের যাত্রীবাহী বাস। বুধবার সকাল সাড়ে ১১টায় বরিশালের রূপাতলী বাসটার্মিনালে ঝালকাঠি ও বরিশালের পরিবহন শ্রমিকদের মধ্যে বাগবিতন্ডের এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। সংঘর্ষে দুপক্ষের ১৫ শ্রমিক আহত হয়। ঘটনার পরে দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠির শ্রমিকরা গাড়ী চলাচল বন্ধ করে দেয়।
