ইমামদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় ইমামদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় - ajkerparibartan.com
ইমামদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

3:58 pm , September 21, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মসজিদের ইমাম’দের সাথে মতবিনিময় করেছেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম-বার । বুধবার মহানগর পুলিশ সদর দপ্তরের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার ইমামদের উদ্দেশ্যে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় কোন প্রকার অপপ্রচার, মিথ্যা ও গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করতে হবে। ধর্ম ও সামাজিক সম্প্রতি রক্ষায় সকলকে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় ইমামগণ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনার কাছে তাদের মতামত তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খাঁন মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT