3:22 pm , September 20, 2022
পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার বলেছেন, প্রতিষ্ঠানের কেউ দালাল সেজে সেবাপ্রত্যাশী ব্যক্তিদের হয়রানি করলে সংশ্লিষ্ট কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। প্রতিষ্ঠানের লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে গেলে নবায়ন করতে হবে, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা ও কাঙ্খিত সেবা দিতে ব্যত্যয় ঘটলে আমাদেরকে অবগত করতে হবে। সর্বোপরি ব্যবসা হিসেবে নয়; সেবা মনে করে রোগীদের সাথে অমানবিক কাজ করা থেকে বিরত থাকার আশাবাদ ব্যক্ত করে সার্বিক সহযোগিতা কামনা করেন বিএমপি কমিশনার।গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় পুলিশ লাইন্স ড্রিলশেড-এ বরিশালের পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগরীর সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকসেন্টার মালিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার উপরোক্ত কথা বলেন।এ সময় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার-এর মালিকগণ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনারের কাছে তাদের মতামত তুলে ধরেন। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস রাসেল পিপিএম এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মনিরুজ্জামান শাহীন, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা: সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা: মারিয়া হাসান, উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার সিএসবি খাঁন মুহাম্মদ আবু নাসের, বরিশাল নগরীর বেসরকারী ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনষ্টিক এসোসিয়েশনের সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল, সহ-সভাপতি বরিশাল জেলা ডা: এস.এম জাকির হোসেন ও হালিম রেজা মোফাজ্জেল, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বিভাগীয় যুগ্ম সম্পাদক কাজী মিরাজ, জেলার কোষাধ্যক্ষ ডা: নজরুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী আল-মামুন সহ বিএমপির অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।
