গৌরনদীর ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা গৌরনদীর ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
গৌরনদীর ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

3:17 pm , September 20, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী বন্দর ও বাসস্ট্যান্ড এলাকার পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার পরিচালিত অভিযানে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক – অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া। বাজার তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন গৌরনদী থানা পুলিশের একটি টিম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার দাস। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT