লালমোহনে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন লালমোহনে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন - ajkerparibartan.com
লালমোহনে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

3:16 pm , September 20, 2022

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে একের পর এক শিক্ষকদের মারপিট ও লাঞ্ছিত করে আসছে মাইনুদ্দিন মেলকার নামে এক বখাটে। উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর মাদরাসার শিক্ষকের গায়ে হাত দেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ টায় দেবিরচর বাজারে মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাও. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য সানাউল্লাহ, লাঞ্ছিত শিক্ষক আব্দুল মান্নানসহ স্থানীয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
শিক্ষক আব্দুল মান্নান জানান, দেবীরচর বাজার হোসাইনিয়া দাখিল মাদরাসার কৃষি বিষয়ক শিক্ষক তিনি। বাজারে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে ওই এলাকার জাহাঙ্গীর মেলকারের ছেলে মাইন উদ্দিন মেলকার। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করছেন বলে জানান।
এর আগে গত মার্চ মাসে দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনকেও লাঞ্ছিত করে এই মাইন উদ্দিন সহ কয়েকজন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT