3:20 pm , September 18, 2022
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় মহিলা দলের উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে জেলা মহিলা দলের সভাপতি শাহিদা বেগম ও সাধারন সম্পাদক এ্যাড. রহিমা আক্তার হাসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য নিশ্চিত করা হয়। এতে উপজেলা কমিটিতে পলি সুলতানাকে আহ্বায়ক, শারমিন জাহান রিমাকে সদস্য সচিব এবং ইশফিতা শবনম, শারমিন স্বপ্না, সীমা রহমান, মোছা: রোকছোনা আক্তার, নাজমা আক্তার এ ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে। এ ছাড়া ফাতেমা বেগমকে আহ্বায়ক, সেলী বেগমকে সদস্য সচীব এবং রুমা বেগম, তামান্না, নারগিস, শিমু সিকদার, আজরিন নাহার এ ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষনা করা হয়েছে। জেলা মহিলা দলের সাধারন সম্পাদক এ্যাড. রিহমান আক্তার হাসি জানান, এর আগে গত শনিবার বিকালে ভান্ডারিয়া উপজেলার দলীয় কার্যালয়ে মহিলা দলের উদ্যোগে এক কর্মী সভার আয়োজন করা হয়। ওই কর্মী সভায় উপস্থিত বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে যথাযথ যোগ্যদের নিয়ে কমিটি করা হয়েছে। দলের সক্রিয় কর্মীদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে।
