3:29 pm , September 16, 2022
আহবায়ক নুরুল আমিন ও সদস্য সচিব রফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক ॥ প্রায় ১৪ বছর পর বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার ঘোষিত কমিটিতে আহবায়ক করা হয়েছে আলহাজ্ব নুরুল আমিনকে। কমিটির সদস্য সচিব হয়েছেন রফিকুল ইসলাম সেলিম। এছাড়াও ৭ জনকে করা হয়েছে যুগ্ম আহবায়ক। ৩৫ সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিটি ঘোষনা করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক এ্যাড. মজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুল।
বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়।
কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন : আব্দুস ছালাম রাঢ়ি, আলহাজ্ব মন্টু খান, মোঃ মিজানুর রহমান মিলু, মোঃ ওবায়দুল করিম তুহিন, মাহাবুবুল আলম বাবুল, মামুন সরদার গনি ও মোঃ কবির হোসেন। এছাড়া নবগঠিত সদর উপজেলা বিএনপির কমিটিতে ২৬জনকে সদস্য করা হয়েছে।
এদিকে নবগঠিক আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মন্টু খান অভিযোগ করে বলেন, কর্মী সভায় তৃনমূল নেতাকর্মীদের দাবী উপেক্ষা করে এবং দলের দু:সময়ের কান্ডারীদের অবজ্ঞা করে জেলা বিএনপির আহবায়ক কমিটি অদৃশ্য শক্তির ক্ষমতায় তাদের মনের মত করে ঘোষনা করেছেন।
