3:35 pm , September 15, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে অনুপস্থিত ছিলেন ৯৯২ জন পরীক্ষার্থী। তবে কোন পরীক্ষার্থী কিংবা পরিদর্শক বহিষ্কার হননি। বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন। তিনি জানান, বিভাগের ৬ জেলায় ১৮৭টি পরীক্ষা কেন্দ্রে গতকাল মোট ৮৭ হাজার ৮৮ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিলো। তবে এরমধ্যে অংশগ্রহন করেছে ৮৬ হাজার ৯৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির সংখ্যা ৯৯২ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ১৪।
বোর্ড সূত্রে জানাগেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ৩০৫ জন রয়েছে, এরপর ভোলায় ২১৪জন, পটুয়াখালীতে ১৭৩ জন, বরগুনায় ১১৬জন, পিরোজপুরে ১১৩ ও ঝালকাঠিতে ৭১ জন।
