3:31 pm , September 15, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ ভা-ারিয়া থেকে ৫০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক করেছে র্যাব। বৃহস্পতিবার এ অভিযান করা হয়। আটক মাদক বিক্রেতা হলো-রাকিবুল হাসান বাদশা (১৯)। সে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার রায়েন্দা তিন রাস্তা এলাকার বেলাল তালুকদারের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভা-ারিয়া-কাঠালিয়া সড়কের সাইবের খাল ব্রিজের উপরে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাকিবকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ভা-ারিয়া থানায় মামলা করেছে।
