নগরীতে প্রিমিয়ার ব্যাংকের ২য় পূর্ণাঙ্গ শাখার উদ্বোধন নগরীতে প্রিমিয়ার ব্যাংকের ২য় পূর্ণাঙ্গ শাখার উদ্বোধন - ajkerparibartan.com
নগরীতে প্রিমিয়ার ব্যাংকের ২য় পূর্ণাঙ্গ শাখার উদ্বোধন

3:28 pm , September 15, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে প্রিমিয়ার ব্যাংক বিএম কলেজ রোড শাখার (২য় পূর্ণাঙ্গ শাখা) শুভ উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় লুৎফর রহমান সড়ক নথুল্লাবাদ এলাকায় এ ব্রাঞ্চ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি প্রিমিয়ার ব্যাংক লিঃ এর পরিচালক নাহিয়ান হারুন’র পক্ষে প্রিমিয়ার ব্যাংক লিঃ এর কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জামিল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল। সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ডেপুটি ম্যানেজার রুকসানা আরা ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া, বরিশাল শাখার শাখা ব্যাবস্থাপক কে এম শফিকুর রহমান, ইসলামী ফাউন্ডেশন এর পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, ইনফ্রা পলিটেকনিক পরিচালক মোঃ আমির হোসেন, চেম্বার অফ কমার্স পরিচালক মোঃ আক্তার হোসেন, বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মির আহসান উদ্দিন পারভেজ, বিএম কলেজ রোড শাখার ব্যাবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুন প্রমুখ। উল্লেখ্য, প্রিমিয়ার ব্যাংক লি: বরিশাল নগরীতে ২০০৪ সালে যাত্রা শুরু করে। ২০০৪ সাল থেকে বর্তমান সময় অবধি ব্যাংকটি ব্যবসায়ীসহ সকল শ্রেণীর মানুষের সাথে আস্থার সহিত ব্যাংকিং লেনদেন করে আসছে। উদ্বোধনী অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দ প্রিমিয়ার ব্যাংকের ২য় পূর্ণাঙ্গ শাখার (বিএম কলেজ শাখা) ব্যাংকিং লেনদেন এবং এ শাখাটি জেনো প্রিমিয়ার ব্যাংকের সুনাম অক্ষুণœ রেখে সকল কার্য পরিচালনা করতে পারে এ আশাবাদ ব্যক্ত করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT